মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১২

অবৈধ ড্রেজার মেশিন নগরকান্দায় নিলামে দিলো প্রশাসন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ ড্রেজার মেশিন ফরিদপুরের নগরকান্দায় নিলাম দিলো উপজেলা প্রশাসন। ৬ মার্চ রবিবার বিকাল ৪ টার সময় নগরকান্দা পৌরসভার মধ্যে জগদিয়া গ্রামের বেশ কিছু দিন যাবত অবৈধ ড্রেজার মেশিন চলে আসছিলো খবর পেয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জনাব, এন এম আব্দুল্লাহ আল মামুন ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদাল পরিচালনা করেন। এ সময় ড্রেজার মেশিন বন্ধ থাকায় ড্রেজার মেশিন মালিক না পাওয়ায় মেশিনে থাকা পাইপ ভেঙে দেয় ও ড্রেজার মেশিন টি জনসম্মুখে নিলামে দিলে সর্বোচ্চ ১৫ হাজার টাকা নিলামে চুন্নু মিয়া নামে একজন মেশিন টি ক্রয় করে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”