শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৩

যথাযথ মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোনায় সোমবার যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। সকালে জেলা শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সর্বস্থরের লোকজন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
জেলা প্রশাসক জনাব, কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে আলোচনা সভায় ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”