শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৭

৭ জনের প্রাণ গেল ছুরি নিয়ে হামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাতজন নিহত হয়েছেন ছুরি নিয়ে হামলায় আর এই ঘটনা চীনে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশে এই ঘটনা ঘটেছে। চীনের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
বিবিসি জানিয়েছে, এই ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। আর সাতজন আহত হয়েছেন। লিয়াওনিং প্রদেশের কাইয়ুয়ান নামের একটি ছোট শহরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ হামলা চালানোর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী একের পর এক ব্যক্তির ওপর ছুরিকাঘাত করছিলেন। আজ স্কুল বন্ধ থাকায় রক্ষা পাওয়া গেছে। না হলে এই হামলার শিকার হতো আরও অনেকে।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, রোববার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল আটটায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর মুখোমুখি হতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হন। হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।