রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৯

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ১ হাজার ১৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭৮ জন, পূর্ববর্তী মামলায় ৭৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৬ জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৫ জন, পরোয়ানামূলে ১৬৬ জন এবং সাজা পরোয়ানামূলে ২৩ জন রয়েছেন।
এছাড়া মাদক মামলায় ৮৫ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ১৩০ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪২ জনকে কারাদণ্ড এবং ১৯ হাজার ২১০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য সংক্রান্ত ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।