বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৩

আগুনে পুড়ল বসতঘর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে, আর এ ঘটনা নীলফামারীর ডোমারে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ডোমার সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের আজানের পর এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।