মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫২

নিষিদ্ধ শাপলাপাতা মাছ-জাটকা জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের যৌথ অভিযানে পটুয়াখালীতে ১৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ করা হয়েছে। এ সময় পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মোট ১ হাজার ৩৬০ কেজি মাছ উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার রাতে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী নদীর পটুয়াখালী টোল প্লাজা-সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে বাসের চালক, সুপারভাইজার ও সহকারীদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।