মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৯

বিজিবি ও ম্যাজিস্ট্রেট মোতায়েন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট নৈরাজ্য ঠেকাতে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করতে মাঠে নামেন গার্মেন্টস শ্রমিকেরা। খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের সরিয়ে দিতে চেষ্টা করলে শুরু হয় ধাওয়া ও পাল্টা ধাওয়া।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে আরো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে বলে জানান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, এ এইচ এম ফখরুল হোসাইন।