শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৪

বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : থানা পুলিশের এক বিশেষ অভিযানে ঢাকা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫১ বড়ি (পিস) ইয়াবাসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব, মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) জনাব, দীপংকর ঘোষ এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি ধারায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।