শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৫

ইয়াবাসহ মাদক কারবারি আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফে আজিজুল হক (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন বিজিবি। বুধবার তাকে আটক করা হয়।
আটক আজিজুল হক টেকনাফ সদরের ডেইল পাড়ার হোসেন আহমদের পুত্র।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জনাব, মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে নাফ নদ অতিক্রম করে নাজিরপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত আসামি এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।