শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫০

বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ পালিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে, তরুণ প্রজন্মের মেধাকে সম্পদে রূপান্তরের মাধ্যমে ক্রীড়া ও উদ্ভাবনভিত্তিক টেকসই ভবিষ্যৎ গঠনে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদ্‌যাপিত। এ উপলেক্ষ্যে ‘আইপি অ্যান্ড স্পোর্টস : রেডি, সেট, ইনোভেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, ‘মেধাস্বত্বের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করা প্রত্যেক গবেষক, উদ্ভাবকের অধিকার। বিশ্বজুড়ে গবেষণা ও উদ্ভাবনের পরিসর যত বৃদ্ধি পাচ্ছে, মেধাস্বত্বের গুরুত্ব ততই বৃদ্ধি পাচ্ছে।