শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩৭

গুলি করে হত্যা এক যুবককে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ছয়টার দিকে উখিয়া ক্যাম্প-৪-এর ই/৪ ব্লকে ভিকটিমের নিজের ঘরে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি জনাব, শামীম হোসাইন।
নিহত যুবক সৈয়দ আলমের (২৪) পরিচয়- উখিয়ার ক্যাম্প- ৪ ব্লক-ই/৪, মো. মুছার ছেলে।
ওসি জানান, রোহিঙ্গা ক্যাম্প-৪ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৈয়দ আলম নামে এক যুবককে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তার ঘরে ঢুকে ১০-১৫ জনের অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে ও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভিকটিমকে ক্যাম্প-৩-এ অবস্থিত আইএমও হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
তিনি আরও জানান, এ খবর পেয়ে থানা পুলিশের একটি টিম লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।