শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৮

ছুরিকাঘাতে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জুবায়ের রহমান (২৫) নামে পাবনায় একজন যুবকের মৃত্যু হয়েছে এক যাত্রীর ছুরিকাঘাতে, বাসে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে এ ছুরিকাঘাত। এ সময় আহত হয়েছেন বাসের সুপারভাইজার। আজ সোমবার ভোরে জেলা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
নিহত জুবায়ের পাবনা জেলা সদরের গাছপাড়া খাঁপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
তিনি বাসটির হেলপার ছিলেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রওশন আলী জানান, ঘটনার পরপরই টার্মিনাল এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা বাসের যাত্রী মারুফ হোসেনকে আটক করেছে।