ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক যুবকের (২০) গলাকাটা লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ, আর এ ঘটনা নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের।
রোববার সকাল সাড়ে ১১টায় সাতপাইকা গ্রামের সাতপাইকা পুর্বপাড়ার একটি বাড়ির রাস্তার উত্তর পাশের ধানের জমি থেকে পুলিশ সেই যুবকের লাশ উদ্ধার করেন এবং নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠান।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো: ফিরোজ তালুকদার জানান, কী কারনে এ হত্যাকাণ্ডটি হয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না।
তিনি আরো বলেন, আমরা তদন্ত করছি। রহস্য আমরা উদঘাটন করবো এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।