শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০১

হত্যা মামলায় মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌতুকের জন্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর ও ননদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জনাব, মো. জাহিদুল হক এ রায় দেন।
রায় ঘোষণার সময় চার আসামি উপস্থিত ও একজন পলাতক ছিলেন।
আদালতের পেশকার মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।