শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৬

গুলি ও কুপিয়ে হত্যা একজনকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. রানা আকবর মোল্লা (৩৫) নামের একজনকে নরসিংদীতে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের কাউরিয়াপাড়া এলাকায় পৌর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
নিহত রানা আকবর মোল্লা কাউরিয়াপাড়া এলাকার মৃত আলী আকবর মোল্লার ছেলে। তাৎক্ষণিক হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবুল কাশেম ভূঁইয়া বলেন, রানা আকবর মোল্লা নামের একজনকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। কি কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তদন্ত করছি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।