শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৬

পিটিয়ে খুন দুইজনকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টাকা-পয়সা লেনদেন নিয়ে গাজীপুরে বিরোধের জেরে দুই ভাইকে পিটিয়ে খুন করেছে কয়েকজন যুবক। এ ঘটনায় নিহতদের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মহানগরীর সদর থানাধীন বাঙ্গালগাছ বাশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা এলাকার আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম (৩২) ও শুক্কুর আলী (৩০)। এদের মধ্যে শফিকুল গাজীপুরে একটি পরিবহন সার্ভিসের বাসের হেলপার এবং শুক্কুর আলী অটোরিকশা চালাতেন।
জিএমপির সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, জিয়াউল ইসলাম জানান, দু’ভাই মার্ডারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় নিহতদের বন্ধু রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।