শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৫

হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাবাকে হত্যার ঘটনায় চট্টগ্রামের ইপিজেড এলাকায় মূল পরিকল্পনাকারী ছোট ছেলে জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পিবিআই।
শনিবার (৭ অক্টোবর) সকালে তাকে গ্রেফতারের খবর এসেছে।
এর আগে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বোট ক্লাবের কাছাকাছি একটি গেটে ট্রলিব্যাগে লাশের মাথাবিহীন খণ্ডিত অংশ পাওয়া যায়। এ ঘটনায় পতেঙ্গা থানার এসআই আবদুল কাদির বাদী হয়ে এক বা একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।
পিবিআই পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কে খুন হন। ওই ব্যক্তির স্ত্রী ও বড় ছেলেকে গ্রেফতারে হত্যার কারণ উদ্ঘাটিত হয়। সম্পত্তি লিখে না দেওয়াকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।