ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রীকে হত্যার দায়ে সাড়ে নয় বছর পর স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব আর এ হত্যাকাণ্ড চট্টগ্রামে হয়েছিল। সোমবার ফেনীর সোনাগাজী থানার রাঘবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল হোসেন ওরফে লিটন (৪৫) ওই এলাকার মৃত হাফেজ আহম্মদের ছেলে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক জনাব, নূরুল আবছার বলেন, পুলিশ মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত বিচার কার্যক্রম শুরু করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। র্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে আবুল হোসেনের অবস্থান শনাক্তের পর তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকার কথা স্বীকার করেন।