ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অটোরিকশা চালক হত্যা মামলায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের উপস্থিতিতে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জনাব, মো. মাসুদ আলী এই রায় ঘোষণা করেন।
নিহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার বাসিন্দা।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, যশোরের চাচড়ার রায়পাড়ার আব্দুস ছালামের ছেলে ফজলুর রহমান, ঠাকুরগাঁওয়ের মাধবপুর গ্রামের শ্রী গনেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী দিপক কুমার রায় ও গোপালগঞ্জ জেলার গাড়ইগাত গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবু সুফিয়ান মোল্লা। এর মধ্যে ফজলুর রহমান পলাতক রয়েছেন।