শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৫

ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছোট ভাই মুক্তার হোসেনের ছুরিকাঘাতে বড় ভাই জাকির হোসেন (৪২) নিহত হয়েছেন।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই মুক্তার হোসেন হঠাৎ ছুরি দিয়ে বড় ভাই জাকির হোসেনের পেটে আঘাত করেন। এ সময় জাকির হোসেন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে পরিবারের লোকজন তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো: রাজু আহম্মেদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাতেই ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে।