শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২২

হত্যা মামলার আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) ২০০৯ সালের ঢাকার গুলশানে আলোচিত জহির হত্যা মামলার পলাতক আসামি মানিক হাওলাদারকে (৩৬) গ্রেফতার করেছেন। শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে ঢাকা রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাবা, ফারজানা হক জানান, ২০০৯ সালে ঢাকার গুলশানে আলোচিত জহির হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মানিক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার মানিক এলাকায় আধিপত্য বিস্তার করে চুরি, ডাকাতি, খুন, হত্যা, গুমসহ, চাঁদাবাজি, টেন্ডার বাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল।
তার নামে ২০০৯ সালে গুলশান থানায় হত্যা মামলাসহ বনানী থানায় তিনটি মাদক ও মারামারি মামলা রয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গুলশানে জহির হত্যার ঘটনায় ২০২৩ সালে তার নামে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করেন আদালত। এরপর থেকে মানিক ঢাকার বিভিন্ন এলাকায় যাত্রীবাহী পরিবহনে চালকের সহকারী হিসেবে কাজ করতে থাকেন। পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন।