শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৩

কুপিয়ে হত্যা ভাবিকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে ফরিদপুর শহরের কমলাপুরে দেবরের ধারালো অস্ত্রের আঘাতে ভাবি মাজেদা পারভীনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে শহরের কমলাপুর লালের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাজেদা পারভীন ওই এলাকার রাজা মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে দেবর আব্দুর রব পলাতক।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি জনাব, এম এ জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকেই আব্দুর রব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।