শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৩

হত্যার অভিযোগে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক গৃহবধূকে হত্যার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়ায় স্বামী ও দেবরকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার গগডা ভূঁইয়াপাড়া গ্রাম থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ।
আটকরা হলো, নিহত গৃহবধূর স্বামী মোখলাদ মিয়া (৩৫) ও দেবর মোজাহিদ মিয়া (২৫)।
নিহত শাপলা আক্তার (২০) ওই এলাকার মোখলাদ মিয়ার স্ত্রী।
নিহত পরিবারের বরাতে কেন্দুয়া থানার ওসি জনাব, মো. আলী হোসেন জানান, আট মাস আগে উপজেলার গগডা ভূঁইয়াপাড়া গ্রামের মালয়েশিয়া ফেরত মোখলাদ মিয়ার সঙ্গে একই উপজেলার কীর্তনখোলা গ্রামের মতি মিয়ার মেয়ে শাপলা আক্তারের বিয়ে হয়। সম্প্রতি নিহত শাপলার স্বর্ণালংকার চুরি করা নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো তার। সকালে মৃত্যুর খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ নিহতের স্বামী ও দেবরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।