শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৩

বড় ভাইকে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক ব্যবসার জেরে রংপুরের পীরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইকে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত হেলাল (৩৬) পীরগঞ্জ পৌরসভার বৈরাগী পাড়ার বাসিন্দা মৃত আব্দুর রহমান মেম্বারের ছেলে।
বুধবার দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ওসি জনাব, আনোয়ারুল আলম। তিনি জানান, নিহতের পুরো পরিবারটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরিবারের সদস্যদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। নিহত হেলাল মাদক মামলায় ১ মাস জেল খেটে মঙ্গলবার জামিনে মুক্তি পেয়ে বিকালে বাড়িতে আসেন। ওই দিন রাত ১০টার দিকে নিহত হেলালের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে তার ছোট ভাইয়ের সঙ্গে আলোচনার এক পর্যায়ে একে অপরকে ব্যবসার প্রতিপক্ষ ভেবে কথাকাটাকাটি শুরু হয়। সেই কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানতে পেরেছি।
আহত অবস্থায় হেলালকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের পরিবার থেকে ৪ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশের ওসি জনাব, আনোয়ারুল আলম আরও জানান, নিহতের পরিবার হত্যা মামলা করেছে। মামলার সূত্র ধরে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করতে পারলে পুরো ঘটনা জানা যাবে।