শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৩

হত্যা মামলায় মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রবাসী মো: হোছেন হত্যা মামলায় কক্সবাজারে আটজনকে মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকের কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক জনাব, মোশাররফ হোসেন এ আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট শওকত বেল্লাল বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা পলাতক ছিলেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন মনজুর হোসেন, মোহাম্মদ আলম, শহর মুল্লুক প্রকাশ কালো, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, মোস্তাক আহমেদ, আকতার কামাল এবং শাহাবুদ্দিন। তাদের সকলের বাড়ি কক্সবাজার শহরের রোমালিয়ার ছরা এলাকায়।