শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৬

কুপিয়ে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩৫ বছরের এক যুবককে সিরাজগঞ্জের বেলকুচিতে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে শনিবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন পৌর এলাকার চালা সাত মাথা গ্রামের লোকমান হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বেলকুচি থানার ওসি জনাব, খায়রুল বাশার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে মাঝে মধ্যে বসে থাকতেন রুবেল। শনিবার রাতেও তিনি সেখানে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের গলার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেছেন।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।