শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৩

মাঠ থেকে গলাকাটা লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এরশাদ (৩০) নামে এক ওষুধ বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার করেছেন পুলিশ কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ থেকে।
শনিবার রাত ১০টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমের গেটের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত এরশাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায়।
এ ঘটনায় আশিক বিল্লাহ (৩৫) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার বলেন, এ ঘটনায় একজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।