শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৫

হত্যা মামলার আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শরিফ হোসেন রিফাত তিনি টঙ্গীর পাঠাও চালক ছিলেন এবং শরিফ হোসেন রিফাত হত্যা মামলার এজারহারভূক্ত আসামী সোহাগ (৩৫) কে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে টঙ্গী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সোহাগ, টঙ্গীর এরশাদনগর বাসিন্দা খোকা মিয়ার ছেলে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক(এসআই) মো. সাব্বির হোসাইন।
পুলিশ জানায়, ৫ জুন সোমবার সন্ধ্যায় রিফাত তার প্রতিবেশী সোহাগ ও কাজলের সঙ্গে মোটরসাইকেলে করে বাসা থেকে বের হন।
মঙ্গলবার সকালে গাছা থানার পলাশোনা এলাকায় তুরাগ নদের পাড়ে নিহত রিফাতের মোটরসাইকেল পাওয়া যায়। পরে খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানাধীন বিরুলিয়া এলাকার তুরাগ নদ থেকে নিহত রিফাতের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গত মঙ্গলবার রাতে গাছা থানায় গ্রেপ্তারকৃত সোহাগ ও পলাতক কাজলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন রিফাতের বাবা ফারুক হোসেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় কেরানীগঞ্জে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আশরাফুল ইসলাম বলেন, কেন কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে সোহাগকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি আরো অধিক তদন্ত করা হচ্ছে ও পলাতক অপর আসামি কাজলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।