শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৫

পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০০ টাকার জন্য চট্টগ্রামের পটিয়ায় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে মারুফ হোসেনকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল সাদারপাড়া এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৬ জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি টিম অভিযুক্ত মারুফকে হাবিলাসদ্বীপ এলাকা হতে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি জনাব, প্রিটন সরকার।
এদিকে, নিহত কিশোর মো. মাঈন উদ্দিন (১৮) উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাদারপাড়া এলাকায় দিল মোহাম্মদের প্রথম ছেলে।
সে এবারের সদ্য সমাপ্ত পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে।
পটিয়া থানার ওসি জনাব, প্রিটন সরকার বলেন, কিশোর মাঈন উদ্দিনকে পিটিয়ে হত্যার অভিযুক্ত মারুফ হোসেনকে হাবিলাসদ্বীপ এলাকা হতে রাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছেন মাঈন উদ্দিনকে কিল ঘুষি মারেন। মামলা দায়েরের পরে এ মামলায় মারুফ হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার তাকে আদালতে তোলা হবে।