শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৫

হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রেমসংক্রান্ত বিরোধের জের ধরে কুমিল্লার হোমনায় অষ্টম শ্রেণির ছাত্র আশিকুর রহমান ওরফে আশিককে (১৪) গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরো দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রবিবার (৪ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জনাব, জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন হোমনা উপজেলার আসাদপুর গ্রামের মো. সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), মো. শাহিন মিয়া (২৭) ও মো. সোহাগ মিয়া (২৮)। তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরো দুই আসামি আকিমুল হক মধু ও আবদুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর মামলা থেকে খালাস দেওয়া হয় মো. সোহেল নামে একজনকে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) জনাব, মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।