শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৫

এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাওনা টাকা চাইতে গিয়ে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে এক গরুর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৩ মে) আব্দুল্লাহপুর এলাকায় একটি মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত আহসান উল্লাহ (৫০) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চর খাসকান্দীর হাসান আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এক কসাইয়ের গোশতের দোকানে গরু ব্যবসায়ী আহসান উল্লাহ গরু বিক্রির পাওনা টাকা চাইতে গেলে সেই কসাই ও তার কর্মচারীরা লাঠি দিয়ে পিটিয়ে আহসান উল্লাহকে গুরুতর আহত করেন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ শাহ জামান জানান, স্থানীয়রা আহতকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিলে দুপুরে আহত আহসান উল্লাহর মৃত্যু হয়। ঘটনার পর সেই কসাই ও তার কর্মচারীরা পালিয়ে গেছেন।
তিনি আরো জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এ ব্যাপারে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।