ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শাকিল (১৮) নামে দক্ষিণ কেরানীগঞ্জে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার কোন্ডা ইউনিয়নের মঠবাড়ি পদ্মা রেলওয়ে সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাকিল কোন্ডা ইউনিয়নের জাজিরা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মোহাম্মদ শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশা ছিনিয়ে নিতে রাতের কোনো এক সময় শাকিলকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার ও রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।