শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৫

স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং স্বামী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি নিয়ে বিরোধের জেরে ভোলায় প্রতিপক্ষকে ফাসাতে অন্তঃসত্ত্বা স্ত্রী কুলসুমকে (৩৫) হত্যা করে স্বামী মো. তছির সাজি (৪২)। রাতে পানের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় কুলসুমকে। গতকাল বৃহস্পতিবার (১৮মে) তিন দিনের রিমান্ড শেষে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রামদাসকান্দি গ্রামের সাজি বাড়ির তছির সাজি ও তার চাচাতো ভাইদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভ পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে তারা উভয় পক্ষই থানায় মামলা করে।
ভোলা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শাহীন ফকির জানান, নিহত কুলসুম বেগমের স্বামী তসির সাজীকে আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তার দেওয়া তথ্য যাচাই করে এর সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।