ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসায় ঢুকে কলেজ ছাত্রী রাবেয়া আক্তারকে হত্যার ঘটনায় গাজীপুর মহানগরের সালনা এলাকায় গ্রেপ্তার প্রাইভেট শিক্ষক সাইদুল ইসলামকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জনাব, নিয়াজ মখদুম রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের প্রসিকিউটর সহকারী কমিশনার জনাব, আহসানুল হক জানান, গাজীপুর সদর থানা পুলিশ সাইদুল ইসলামকে সাতদিনের রিমান্ড আবেদন করে বিকাল সাড়ে ৩ টার দিকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক জনাব, নিয়াজ মখদুম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে আদালত থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গ্রেপ্তার সাইদুল ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশতারা গ্রামের বাসিন্দা।
নিহত হলেন, গাজীপুর মহানগরীর দক্ষিন সালনা এলাকার আবদুর রউফের মেয়ে রাবেয়া আক্তার ( ২১)।