ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিউলী আক্তার নামে ঢাকা রাজধানীর কদমতলী থানা এলাকায় এক গৃহবধূকে যৌতুকের জন্য হত্যার অভিযোগে করা মামলায় স্বামী রিপন গাজীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জনাবা, রোকসানা বেগম হ্যাপী এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এদিন রায় ঘোষণার সময় রিপনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানা দিয়ে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে।