ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাগেরহাটের চিতলমারীতে ৫ মে শুক্রবার সন্ধ্যার পরে আব্দুর জব্বার শেখ (২৫) নামে এক যুবককে কুপিয়ে খুন করা হয়ছে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত রাজীব শেখ (২৩) কে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা হামলাকারীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, এ এইচ এম কামরুজ্জামান খান জানান, নারী ঘটিত বিষয়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।