ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রিকশা শ্রমিক হাসান মিয়া ওরফে হাসুকে (৬৫) টাঙ্গাইলের মির্জাপুরে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় প্রধান আসামি সজল মিয়া ওরফে সজ্জলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ এপ্রিল) উপজেলার গোড়াই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজল মিয়া ওরফে সজ্জল উপজেলা সদরের সরিষাদাইড় গ্রামের মৃত নফেজ উদ্দিনের ছেলে। তথ্য প্রযুক্তি মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয় বলে মির্জাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, মামলার প্রধান আসামি সজল মিয়া ওরফে সজ্জলকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।