শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৫

জমি সংক্রান্ত বিরোধে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শরীয়তপুরের গোসাইরহাটে চাচার লাঠির আঘাতে ভাতিজা সুজন সরদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সামন্তসার ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত সুজন সরদার উপজেলার চর সামান্তসার গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ জনাব, মো. আসলাম বলেন, দুপুরে মারামারি ঘটনার ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত নিহতের চাচা জাকির সরদার ও চাচি শামসুন্নাহারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।