শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৫

এক নেতাকে গুলি করে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক রোহিঙ্গা নেতাকে কক্সবাজারের উখিয়ায় গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত নুর হাবি ওরফে ওয়াক্কাস রফিক (৪০) উখিয়ায় ৯ নম্বর ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে ক্যাম্পের ব্লক-সি/৩ এর মৌলভি ইয়াছিনের শেডের সামনে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শেখ মোহাম্মদ আলী এই খবর নিশ্চিত করেছেন।
স্থানীয় ও নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ২৫ থেকে ৩০ জন মুখোশধারী দুর্বৃত্ত রোহিঙ্গা নেতা নুর হাবিকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে এনজিও আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।