শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৫

বিরোধের জেরে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কিস্তির (ঋণ) টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী চম্পা চাকমাকে (২৮) গলা কেটে হত্যা করা হয়েছে।
রোববার (৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট এইচ এ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহত চম্পা চাকমা একটি এনজিও-এর সহকারী ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
ঘটনার পর হামলাকারী পালিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ তাকে শনাক্ত করেছে বলে জানা গেছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাহবুব মিল্কি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এনজিও থেকে নেয়া ঋণের বকেয়া কিস্তির টাকা পরিশোধ করতে বলায় রাঙ্গুনিয়ার হোছনাবাদ শাখায় কর্মরত নারী কর্মকর্তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।