শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৫

ছুরিকাঘাতে শ্রমিক খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীর ছুরিকাঘাতে গাজীপুর মহানগরীতে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর চান্দনা চৌরাস্তার টায়ার গলিতে এ ঘটনা ঘটে।
নিহত তানজিনা (১৭) চান্দনা চৌরাস্তার একটি গার্মেন্টের কাটিং অপারেটর এবং নীলফামারী জেলার সৈয়দপুর থানার দক্ষিণ নিয়ামতপুর গ্রামের মো. তাজুল ইসলামের মেয়ে।
জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে গার্মেন্টস ছুটির পর বাসায় যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়েন তানজিলা। ওই সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশেপাশের লোকজন ছিনতাইকারী মো. ফয়সালকে (২৬) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ফয়সাল চান্দনা এলাকার মো. শহীদুল্লাহর ছেলে।
বাসন থানার ওসি জনাব, সানোয়ার জাহান জানান,
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।