শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৫

হত্যা মামলার আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে নিহত শাওন হত্যা মামলার আসামি নাবিলকে ঢাকা যাত্রাবাড়ীর মীরহাজিরবাগে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব, মফিজুল আলম জানান, রোববার রাত আড়াইটার দিকে রাস্তার ওপর থেকে শাওনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহতের ভাই হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। এজাহারভুক্ত আসামি নাবিলকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ বিষয়ে আসামি স্বীকারোক্তিতে বলেন, ২-৩ দিন আগে শাওন আসামির (নাবিল) এক বন্ধুকে মারধর করে। প্রতিশোধ নিতেই তারা কয়েকজন মিলে শাওনকে হত্যা করে।