ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৯৯৫ সালে ১৪ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় হয় নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় কৈলাটি ইউনিয়নে পলাতক প্রধান আসামি আ. রাজ্জাক ওরফে জাকির হোসেনের (৬০)। দীর্ঘ ২৮ বছর পর তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। সোমবার সকালে তাকে নেত্রকোনা জেলা আদালতে পাঠায় পুলিশ।
রবিবার রাতে গ্রেপ্তারকৃত পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কলমাকান্দা থানা পুলিশের নিকট হস্তান্তর করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আবুল কালাম (পিপিএম) সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি মৃত্যুদণ্ডের সাজা থেকে বাঁচতে নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকায় বসবাস করছিলেন। তার আসল নাম আব্দুল রাজ্জাক। তিনি জাকির হোসেন নাম নিয়েছিলেন। ২৮ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি।
সম্প্রতি তথ্য-প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে র্যাব-৩-এর সহযোগিতায় পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।
ওসি জনাব, আবুল কালাম আরো জানান, আব্দুর রাজ্জাকের নামে কলমাকান্দা থানায় দুটি জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।