শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩২

হত্যার দায়ে মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শত্রুতার জেরে বগুড়ার শাজাহানপুরে ৫ বছরের শিশু রোমানকে হত্যার পর গুম করার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাবা, বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জন হলেন শাজাহানপুরের ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আব্দুল খালেক ও চোপি নগর দক্ষিণ পাড়ার আব্দুল মাজেদ। রায়ের সময় দুইজনই পলাতক ছিলেন।
যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আব্দুর রাজ্জাক। তিনি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।