শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪১

স্বামীসহ প্রথম স্ত্রীর যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামী ও তার প্রথম স্ত্রীকে বরিশালে সাত মাসের অন্তঃসত্ত্বা ২য় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আদলতে আসামিদের উপস্থিতিতে বিচারক জনাব, একেএম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-বাকেরগঞ্জ উপজেলার আফালকাঠি গ্রামের মজিদ ফকিরের ছেলে আল আমিন ফকির ও তার প্রথম স্ত্রী ফাতেমা বেগম।
নিহত মাহিনুর বেগম আল আমিন ফকিরের দ্বিতীয় স্ত্রী ও এক সন্তানের জননী।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) জনাব, মামুন চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।
২০২০ সালের ২৫ ডিসেম্বর বাকেরগঞ্জ থানার পরিদর্শক নকীব আকরাম হোসেন স্বামী ও প্রথম স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।