শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪১

কুপিয়ে হত্যা ব্যবসায়ীকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সত্যরঞ্জন দত্ত (৬৪) নামের একজনকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার জশুরগাও এলাকায় তাদের বাড়ির পাশ থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় সত্যরঞ্জন দত্তকে উদ্ধার করা হয়।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সত্যরঞ্জন দত্ত মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে কুড়া-ভূষির ব্যবসা করেন। প্রতিদিন তিনি সন্ধ্যায় বাড়িতে চলে যান। কিন্তু বুধবারে সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না যাওয়ায় তার স্বজনরা খোঁজ করতে থাকেন। একপর্যায়ে তাদের বাড়ির পাশের কবরস্থানের পাশে ক্ষত-বিক্ষত অবস্থায় তাকে পাওয়া যায়।
এসময় স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ৩টি ও পিঠের ডান ও বাম পাশে ২টি সহ মোট ৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সত্যরঞ্জন দত্ত ৩ কন্যা সন্তানের জনক।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জনাব, মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করছে। মামলা রজু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।