শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪১

ছুরিকাঘাতে হত্যাকাণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যাডমিন্টন খেলা নিয়ে কক্সবাজারের সদর উপজেলার লারপাড়া বাস টার্মিনাল এলাকায় দুপক্ষের তর্কাতর্কি পরে সংঘর্ষে ছুরিকাঘাতে দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুই জন। সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থল ঘুরে এসে পুলিশ সুপার জনাব, মো. মাহফুজুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি তদন্ত নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে লারপাড়া বাস টার্মিনাল এলাকায় প্রতিদিনের মতো ব্যাডমিন্টন খেলা চলছিল। রাত সাড়ে ১১টার দিকে ব্যাডমিন্টন খেলায় দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় উপর্যুপরি ছুরিকাঘাতে দুজন গুরুতর আহত হন। পরে তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লারপাড়া গ্রামের নুরুল হুদার ছেলে সাইদুল ইসলাম (৩২) এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে কায়সার হামিদ (২৮)। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে মফিজ নামে এক যুবকের অবস্থা আশংকাজনক।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশিক আহমেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।