ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগুনে পুড়ে দুই শিশু হত্যার ঘটনায় মাদারীপুরে অভিযুক্ত মা পূর্ণিমা বৈদ্যকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পূর্ণিমা মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকার বাসিন্দা মানিক বৈদ্যর স্ত্রী।
মাদারীপুর সদর থানার ওসি জনাব, মনোয়ার হোসেন চৌধুরী বলেন, শিশু দুটির বাবা মানিক বৈদ্য চার থেকে পাঁচটি মামলার আসামি। একটি মামলায় তিনি এখন জেলে। মানিকের সঙ্গে তার স্ত্রী পূর্ণিমার দীর্ঘদিন ধরে কলহ লেগে ছিল। সম্প্রতি মানিক আরো একটি বিয়ে করবেন, এমন ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুই শিশুর মা রাগে-অভিমানে মানিকের সংসার থেকে চলে যাবেন, এমন সিদ্ধান্ত নেন। এ কারণে তিনি তার ঘরে আগুন দিয়ে পালিয়ে যান।
তিনি আরো বলেন, পুলিশ ঘটনার পর থেকেই শিশুটির মাকে খুঁজতে থাকে। তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই মা তার ঘরে আগুন দিয়ে তার সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ শিশু দুটির চাচি রত্না রানী বাদী হয়ে থানায় মামলা করেছেন। নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।