শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৫

খুনের অভিযোগ ভাইয়ের উপর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ভালুকায়। উপজেলার উরাহাটি গ্রামে শনিবার (১২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন একজন। অভিযুক্ত খুনি কবির হোসেন (৩০) ও হত্যাকাণ্ডের শিকার বড় ভাই ফালান মিয়া (৩৫) ভালুকা উপজেলার উরাহাটি গ্রামের শেখ পাড়ার ইমান আলীর ছেলে।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, খুনের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।