শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় মো. জয়নুর রহমান জনি (২০) নামে এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে চাষাড়ার সরকারি মহিলা কলেজের সামনে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত জনি ফতুল্লা বিসিক শিল্পনগরীর ফেইম অ্যাপারেলস লিমিটেডের জুনিয়র কিউআই পদে চাকরি করতেন। তার বাড়ি কুষ্টিয়ার চর প্রাগপুর।
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান জানান, চাষাড়া রেললাইনস্থ সরকারি মহিলা কলেজের সামনে থেকে পোশাক শ্রমিক জনির মরদেহ উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। রেলওয়ে থানায় মামলা ও মরদেহের ময়নাতদন্ত করা হবে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলবে।